- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিক্সার সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার হাফেজ বজলুর রহমান সড়কের ঢেউয়া হাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন।

নিহতরা হলেন- বাঁশখালী উপজেলার বহদ্দারপাড়ার মৃত বজল আহম্মদের ছেলে হাফেজ আলী হোসেন ও বাঁশখালীর হাফেজ ছৈয়দ তৌহিদুল ইসলাম। তবে হাফেজ ছৈয়দের পিতার নাম জানা যায়নি।

আরও পড়ুন  ছেলের হাতে মা খুন

জয়নাল আবেদীন বলেন, দুপুর ২টায় হাজীপাড়ায় সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর রাস্তার দু’পাশে যানজটের সৃষ্টি হয়েছে।