ঢাকা, -

আলোচিত সংবাদ

রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের রাউজানে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আহত রুনা আকতার (৪০) মারা গেছেন।

শুক্রবার (৮ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত।

নিহত রুনা রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর ছিটিয়াপাড়া গ্রামের প্রয়াত আবুল কাশেমের স্ত্রী।

তিনি গত ৯ ডিসেম্বর কুণ্ডেশ্বরী সংলগ্ন রাউজান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে (চট্টগ্রাম-রাঙামাটি সড়ক) উল্টোপথে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার একটি পা কেটে ফেলা হয়। আজ শুক্রবার তিনি মারা যান।

আরও পড়ুন  ১৪তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ