ঢাকা, -

আলোচিত সংবাদ

রাউজানে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল নারীর

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের রাউজানে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ছেনোয়ারা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ছেনোয়ারা বেগম রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া এলাকার কুন্ডাল পাড়ার আমির বাপের বাড়ির জালাল আহমদ সিকদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছেনোয়ারা বেগম তার মেয়ে সুমাইয়ার ডেলিভারিজনিত কারণে রাউজান নোয়াপাড়া পথেরহাট এলাকার পাইওনিয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অবস্থান করছিলেন। গত শনিবার তার নাতনি আইরা জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন  জিএম কাদেরের সিদ্ধান্ত ‘বেআইনি’: আনিসুল ইসলাম

আজ শনিবার সকাল সোয়া ৭টার দিকে চা আনার জন্য তিনি হাসপাতাল থেকে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক পার হয়ে একটি হোটেলে যান। সেখান থেকে চা নিয়ে হাসপাতালে ফেরার সময় রাস্তা পার হতে গেলে দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে তিনি লুটিয়ে পড়েন।

তাকে প্রথমে পাইওনিয়ার হাসপাতাল এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  চাঁদা না পেয়ে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করল যুবদল কর্মী

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ