ঢাকা, -

আলোচিত সংবাদ

রাঙামাটিতে ইউপিডিএফ’র ২ কর্মীকে গুলি করে হত্যা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাঙামাটির লংগদুতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ২ কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে লংগদু উপজেলার বড়হাড়ি কাবার ভালেদি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

লংগদু থানার ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- বিদ্যাধন চাকমা ওরফে তিলক ও ধন্য মনি চাকমা।

স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে লংগদু উপজেলার বড়হাড়ি কাবার ভালেদি ঘাট পার্শ্ববর্তী স্থানে ৭/৮ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালালে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা ওরফে তিলক ও সমর্থক ধন্য মনি চাকমা নিহত হন।

আরও পড়ুন  রাউজানে শখের মোটরসাইকেলে প্রাণ গেল প্রবাসীর কলেজ পড়ুয়া ছেলের

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) রাঙামাটির সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে নিহতদের নিজেদের কর্মী সমর্থক দাবি করে ঘটনাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক বলে আখ্যায়িত করেছেন। তিনি এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছেন।

তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা বলেন, ওই এলাকায় জেএসএসের কোনো কার্যক্রম নেই। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়ে থাকতে পারে। তাদের নিজেদের অপর্কমের দায় আমাদের ওপর চাপানোর অপচেষ্টা করছে।

আরও পড়ুন  সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন করবে কমিশন: রাষ্ট্রপতি

লংগদু থানার ওসি হারুনুর রশিদ বলেন, গুলিতে দুজন নিহতের খবর আমরা শুনেছি। ঘটনাস্থলের দিকে যাচ্ছি। সেখানে গেলে ঘটনার সত্যতা এবং বিস্তারিত জানা যাবে।

রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ বলেন, শনিবার সকালে লংগদুতে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুজন মারা যান। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন  চান্দগাঁওয়ে সন্ত্রাসী হামলায় আহত ১০, নিহত ১

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ