- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

রাঙামাটিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাঙামাটির রাজস্থলীতে ভিমাছড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে মিন্টু চরণ দে (৪৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

শুক্রবার (১ মার্চ) সকাল ১০টায় বাঙালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিমাছড়া এলাকায় এই ঘটনা ঘটে।

মিন্টু চরণ দে ওই এলাকার মৃত ননীগোপাল দে’র ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আত্মহত্যাকারী মিন্টু মাদক সেবন করতো। এ জন্য পরিবারের লোকজন তাকে বিভিন্ন সময় মাদক সেবন না করতে চাপ প্রযোগ করতো। তবুও তিনি মাদক ছাড়েননি।

আরও পড়ুন  তরুণদের সন্ত্রাস ও নৈরাজ্যের শিক্ষা দিচ্ছে বিএনপি: তথ্যমন্ত্রী

বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন, আত্মহত্যার খবর পেয়ে বিষয়টি আমি পুলিশকে জানিয়েছি।

চন্দ্রঘোনা থানার ওসি এমরুল করিম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।