- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

রামপুরায় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরার বাসা থেকে ৯০ এর দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ৪ থেকে ৫ দিন আগে তার মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, শিল্পী মনি কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রামপুরার বিটিভি ভবনের পেছনের বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

আরও পড়ুন  সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে: মার্কিন পর্যবেক্ষক দল

জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর সবচেয়ে জনপ্রিয় গান ‘কী ছিলে আমার বলো না তুমি…।’