ঢাকা, -

আলোচিত সংবাদ

রামুতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ৩- আহত ১০

প্রতীকী ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজার রামুতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার (১৬ জুন) সকাল ৯টার দিকে রামু রশিদ নগর ইউনিয়নের জেটিরঘাটা রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় মেলেনি। নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

আরও পড়ুন  সীতাকুণ্ডে গ্রাম্য সর্দারকে প্রকাশ্যে কুপিয়ে গুলি করে হত্যা

তিনি জানান, যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন। নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি তৈয়বুর রহমান।

আরও পড়ুন  ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ