- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

রাষ্ট্রপতির ‘মালয়েশিয়ায় সেকেন্ড হোম’, ‘দুবাইয়ে ব্যবসা’; বৈধতা নিয়ে বিতর্ক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম ও বিনিয়োগ রয়েছে। দুবাইয়ে তার ব্যবসা ও রেসিডেন্সি থাকার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ।

অভিযোগ রয়েছে, রাষ্ট্রপতি হওয়ার আগেই তিনি মালয়েশিয়ায় সেকেন্ড হোম প্রকল্পে ১ লাখ ৫০ হাজার রিংগিত বিনিয়োগ করেছেন। দুবাইয়ে ‘ওয়ারাদ জেনারেল ট্রেডিং এলএলসি’ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে রেসিডেন্স ভিসা পেয়েছেন।

আরও পড়ুন  সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল

এছাড়া, তিনি তৃতীয় একটি দেশের পাসপোর্টেও বিনিয়োগ করেছেন বলে গুঞ্জন রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে হলে আনুগত্য ও সততা বজায় রাখা অপরিহার্য। যদি তিনি কোনো তৃতীয় দেশের পাসপোর্ট গ্রহণ করে থাকেন, তাহলে রাষ্ট্রপতি পদে থাকার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

এদিকে, এসব বিনিয়োগের বিষয় রাষ্ট্রপতি হওয়ার আগেই সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে। মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং দুবাইয়ে বিনিয়োগ বৈধভাবে হয়েছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন  বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখরিত নয়া পল্টন

 

 

বাংলাদেশের ব্যাংকের আইন অনুসারে, দেশের বাইরে বিনিয়োগ করতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেয়া বাধ্যতামূলক।

এই অভিযোগের সত্যতা সম্পর্কে স্পষ্টতা আনার জন্য তদন্তের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।