ঢাকা, -

আলোচিত সংবাদ

রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ টানা ৩৯ মাস পর আবারও ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিন শেষে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ০৪ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মানদণ্ড বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ হয়েছে ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, দেশ থেকে অর্থ পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ফলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় ব্যাংকগুলোর কাছ থেকে অতিরিক্ত ডলার কিনে নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলেই রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

আরও পড়ুন  চান্দগাঁওয়ে গার্ডার বোঝাই লরির সাথে পর্যটন এক্সপ্রেস ট্রেনের সংর্ঘর্ষ

চলতি অর্থবছরের শুরু থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে মোট ২ হাজার ১৯৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৯০ শতাংশ বেশি। রেমিট্যান্স বৃদ্ধির কারণে ব্যাংকগুলোর কাছে ডলারের উদ্বৃত্ত তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে চলতি অর্থবছরের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত বাজার থেকে ৫৪৬ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন  রবিবার এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ