- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

রিয়াজুদ্দিন বাজারে চোরাই মোবাইলসহ আটক ১

নগরীর কোতোয়ালী থানাধীন রিয়াজুদ্দিন বাজারস্থ রিজোয়ান কমপ্লেক্সের ২য় তলা শাহ আমানত মোবাইল লেমেনেটিং সেন্টার নামক দোকানে অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ১ জনকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোতোয়ালী থানার এসআই মুহাম্মদ মোশাররফ হোসাইন।

আটককৃতের নাম মোঃ আবছার (৪২)। আবছার সাতকানিয়ার ৫নং ওয়ার্ডের মায়ার বউ বাড়ীর মোজাহের আহমদের পুত্র।

আরও পড়ুন  হাটহাজারীতে যুবলীগ নেতার মাথায় অস্ত্র ঠেকানো সেই 'পিস্তল খোকন' গ্রেপ্তার

আটকের সময় তার হেফাজত হতে ৪টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার এসআই মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে নগরীর কোতোয়ালী থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।