- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে নুরুল বশর (৩৮) নামে এক রোহিঙ্গা মাঝি নিহত হয়েছে। 

রবিবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে কুতুপালং ২ ইস্ট ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল বশর ২ ইস্ট ব্লকের মাঝি বলে জানা গেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আধিপত্যকে কেন্দ্র করে প্রতিনিয়ত ক্যাম্পে হত্যার ঘটনা ঘটছে। নিহত রোহিঙ্গা মাঝির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন  আমরা কখনও বাংলাদেশকে আলাদা মনে করি না: ভারতীয় প্রতিমন্ত্রী

উল্লেখ্য, গত ৪ মাসে রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে ৩৯ জন খুন হয়েছে।