- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইইউ’র প্রতিনিধিদল এখন কক্সবাজারে

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দর থেকে তার নেতৃত্বে ইইউ প্রতিনিধি দল উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে রওনা দেন।

ইইউ প্রতিনিধি দল সকাল ১১টায় উখিয়া কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে ইউএনএইচসিআর-পরিচালিত রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি ইউনিসেফ পরিচালিত রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টারে যান এবং সেখানে রোহিঙ্গাদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। দুপুরে তিনি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই ভাউচার সেন্টার পরিদর্শন করবেন।

আরও পড়ুন  ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা, হলফনামায় তথ্য গোপন

পরে তিনি ইউএনএইচসিআরের কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন। রোহিঙ্গা প্রতিনিধি দলে কমিউনিটি লিডারদের মধ্যে পুরুষ ও নারী এবং বেশ কয়েকজন রোহিঙ্গা যুবক মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম পরিচালিত রোহিঙ্গাদের কালচারাল সেন্টার পরিদর্শন করবেন।

বিকালে তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। রাতে কক্সবাজারে অবস্থানরত জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুন  আসিফ-আলী ইমাম ‘ভারতের চর’, অপসারণের দাবি জুলাই ঐক্য'র

ইমন গিলমোর কক্সবাজারে দুইদিন অবস্থান করে রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন।