- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

লাইটার চুরির অভিযোগে শিশুকে মারধর, সেই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে পুলিশ বক্স থেকে লাইটার চুরির অভিযোগে শিশুকে মারধর করা সেই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এই ঘটনায় এইটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

রবিবার (১১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশের পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়। এদিন সকাল ১১টার দিকে ট্রাফিক বক্সের পাশে একটি দোকানে ঘটনা এটি।

আরও পড়ুন  শবে বরাতের রাতে স্ত্রীকে হত্যা করলো স্বামী, আটক ৪

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুটি সেখানে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে। শওকত সিএমপির ট্রাফিক বিভাগের র‍্যাকার চালক।

৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, মুখে সিগারেট নিয়ে শিশুটির কলার চেপে ধরে বেধড়ক থাপড়াতে থাকেন ওই পুলিশ সদস্য। প্রত্যক্ষদর্শীরা তাকে বারবার থামতে বললেও তিনি শিশুটিকে একের পর এক থাপ্পড় দিতে থাকেন।

আরও পড়ুন  শাহ আমানত বিমানবন্দরে পাইপলাইনে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ শুরু

এডিসি স্পিনা রানী প্রামাণিক  গণমাধ্যমকে বলেন, ভিডিওটি নজরে আসার সঙ্গে সঙ্গে ওই অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিশুকে মারধর করার ঘটনায় যানবাহন শাখার সহকারী কমিশনারকে (এসি) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।