ঢাকা, -

আলোচিত সংবাদ

শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান নেপাল সেনাবাহিনীর

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিক্ষোভকারী জেন-জি নেতাদের প্রতি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন নেপাল সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেওয়া এক ভিডিও বার্তায় সিগদেল বলেন, বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করা ও জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা সবার দায়িত্ব। আমি বিক্ষোভ কর্মসূচি স্থগিতের অনুরোধ করছি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপের পথে আসার আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন  ঈদ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

তিনি দেশব্যাপী বিক্ষোভে সরকারি সম্পত্তির ক্ষতির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

সিগদেল জোর দিয়ে বলেন, শান্তি, নিরাপত্তা ও জাতীয় ঐক্য রক্ষা করা সব নেপালি নাগরিকের দায়িত্ব। ইতিহাস সাক্ষী, নেপাল সেনাবাহিনী সব সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য এবং জনগণের নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ।

আরও পড়ুন  আবারও বন্ধ হয়ে গেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

তিনি সতর্ক করেন, বিক্ষোভ কোনোভাবেই জাতীয় ও ঐতিহাসিক ঐতিহ্য, সরকারি-বেসরকারি সম্পত্তি, সাধারণ নাগরিক কিংবা বিদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না।

সিগদেল নাগরিকদের দেশপ্রেম, সামাজিক সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

তথ্যসূত্র- খবরহাব।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ