ঢাকা, -

আলোচিত সংবাদ

শাস্তি মওকুফের জন্য ফেডারেশনে রোমান সানার চিঠি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দেশের আরচ্যারির পোস্টার বয় রোমান সানা শৃঙ্খলাজনিত কারণে ২ বছরের জন্য নিষিদ্ধ। গত বছরের ১৪ নভেম্বর বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন রোমান সানার নিষেধাজ্ঞার বিষয়টি প্রকাশ করে।

নতুন বছরের প্রথম দিনে রোমান সানা আরচ্যারি ফেডারেশনের কাছে নিজের শাস্তি মওকুফের জন্য আবেদন করেছেন। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সেই চিঠি নিয়ে ফেডারেশন এখনও কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।

আরও পড়ুন  রাতে বাংলাদেশ আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল

বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল রোমানের চিঠি সম্পর্কে বলেন, রোমানের আবেদন আমরা পেয়েছি। তার দেওয়া পত্রের ব্যাপারে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটিতে আলোচনা হবে।

নভেম্বর মাসের পর কার্যনির্বাহী কমিটির আর সভা হয়নি। পরবর্তী সভা কবে হবে এই প্রসঙ্গে ফেডারেশন সাধারণ সম্পাদক বলেন, কার্যনির্বাহী কমিটির সভায় অনেক ইস্যুই থাকে। দুই-একটি ইস্যুর জন্য সাধারণত সভা ডাকা হয় না। বেশ কয়েকটি ইস্যু নিয়েই আমরা সভা করব।

আরও পড়ুন  ডিমের ডজন ৬৫ টাকা

রোমান সানা টঙ্গীস্থ আরচ্যারি ক্যাম্পে শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন। রোমান সানা জাতীয়-আন্তর্জাতিক প্রতিযোগিতায় ২ বছর অংশগ্রহণ করতে পারবেন না এবং আরচ্যারি ক্যাম্পেও থাকতে পারবেন না। রোমান এখন তাঁর সংস্থা বাংলাদেশ আনসারে রয়েছেন।

রাসেল মাহমুদ জিমি, সাকিব আল হাসানসহ দেশের অন্য খেলার তারকারাও শৃঙ্খলার কারণে নানা সময় নিষেধাজ্ঞায় ছিলেন। পরবর্তীতে ফেডারেশনগুলো সাজার মেয়াদ কমিয়ে এনেছে।

আরও পড়ুন  ২০৩০ ফুটবল বিশ্বকাপে ৬৪ দলের খেলার সম্ভাবনা যাচাইয়ে মাঠে নামছে ফিফা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ