বর্তমান পরিস্থিতিতে রাজধানীর শাহজালাল বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সোমবার (৫ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
তিনি জানান, বিমানবন্দরে কোনো উড়োজাহাজ ওঠানামা করবে না।














