হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মো. জিসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাথুয়া ওয়ার্ডের ইউপি সদস্য মো. আজম।
নিহত মো. জিসান বাথুয়া বড় বাড়ীর ঝিনুক আকতারের ছেলে।
ইউপি সদস্য মো. আজম জানান, দুপুর সাড়ে ১২টার সময় জিসান পানিতে পড়ে মারা যাওয়ার খবর শুনি। গোসল করতে গিয়ে বাড়ির আঙিনার পুকুরে পড়ে মারা যায় জিসান। একসাথে ৩ জন গোসল করতে গিয়েছিল। জিসান সাতাঁর জানতো না। সবাই জিসানের মৃত্যুতে শোকাহত। আজ শবে কদরের দিন।
জিসানকে জান্নাতের মেহমান হিসেবে মহান আল্লাহ রাব্বুল আল আমিন কবুল করুন যোগ করেন মেম্বার আজম।
