ঢাকা, -

আলোচিত সংবাদ

শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করলেন মা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নরসিংদীর রায়পুরার ৩ বছরের এক শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে মা শিরীন আক্তারের (২৫) বিরুদ্ধে।

শনিবার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে।

রায়পুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্ত শিরীন আক্তার প্রবাসী ডালিম মিয়ার স্ত্রী।

আরও পড়ুন  ঢাকায় ট্রেনের ধাক্কায় মারা গেলেন আহত যুবক

জানা গেছে, পাঁচ বছর আগে একই উপজেলার হাইরমারা এলাকার শিরিন বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া। বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। এরপর শিরিন তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

শনিবার রাতে নিজ ঘরে আনাসকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান শিরিন বেগম। এ সময় পাশের কক্ষে তারাবি নামাজ আদায় করছিলেন শিশুর দাদি। হঠাৎ চিৎকার শুনে এসে নাতির রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি।

আরও পড়ুন  বুধবার মানিক মিয়া এভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা হতে পারে

রায়পুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ