ঢাকা, -

আলোচিত সংবাদ

শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। নরেন্দ্র মোদির সই করা এক চিঠিতে এ শুভেচ্ছা জানানো হয়।

চিঠিতে তিনি লিখেছেন, ভারতীয় জনগণের পক্ষ থেকে আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণকে আনন্দঘন উৎসব ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানাই। পবিত্র রমজান মাসব্যাপী ভারতসহ বিশ্বের মুসলমানরা রোজা রেখেছেন এবং প্রার্থনা করেছেন। ঈদুল ফিতরের এই শুভক্ষণ উপলক্ষে মুসলিম উম্মাহ’র সঙ্গে বিশ্ববাসীও একাত্মতা ও ভ্রাতৃত্বের মূল্যবোধ উপলব্ধি করতে পারছে।

আরও পড়ুন  ভারত ছাড়ছেন শেখ হাসিনার সহযোগীরা, গন্তব্য অজানা

বাংলাদেশ-ভারত সম্পর্ক বিশ্বে প্রতিবেশী সম্পর্কের রোল মডেলে রূপান্তরিত হয়েছে বলেও উল্লেখ করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগের ফলেই দুই দেশের বহুমুখী অংশীদারিত্বমূলক সম্পর্ক বিশ্বে প্রতিবেশী সম্পর্কের রোল মডেলে রূপান্তরিত হয়েছে।

শেখ হাসিনার সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করে দু’দেশের সম্পর্কে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে চান বলেও উল্লেখ করেন মোদি। সবশেষ তিনি ঈদ-উল-ফিতর উপলক্ষে দুই দেশের জনগণসহ বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ ও সুখী জীবন কামনা করেন।

আরও পড়ুন  এ দেশে দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ