ঢাকা, -

আলোচিত সংবাদ

শেখ হাসিনা সরকারের অধীনে কোনও নির্বাচন নয়: মির্জা ফখরুল

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের পদযাত্রা শুধু একটি পদযাত্রা নয়, এটি একটি বিজয় যাত্রা।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে রাজধানীর গাবতলীতে বিএনপির সরকার পতনের এক দফা দাবি আদায়ের পদযাত্রা কর্মসূচির পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই দেশের মানুষ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তাই এখনি পদত্যাগ করতে হবে। ফখরুল বলেন, আবারো পরিষ্কার করে বলছি অবৈধ শেখ হাসিনা সরকারের অধীনে আর কোনও নির্বাচন নয়। কারণ গতকাল ঢাকায় একটি নির্বাচনের তামাশা আমরা দেখেছি।

আরও পড়ুন  কিছুক্ষণ পরেই নতুন এমপিদের শপথগ্রহণ

সেখানে আওয়ামী লীগের থিম ট্যাংকের হ্যাবি ওয়েট একজন প্রার্থী হয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম। সেখানে দেখলাম ভোটকেন্দ্রে কোনও ভোটার নেই। হিরো আলম কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। অথচ আলমের সঙ্গে ভোট করতে যেয়ে তাকে মেরে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। পুলিশ প্রশাসন সেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে।

বিএনপি মহাসচিব বলেন, এই সমস্ত তামাশা করে আর কোনও লাভ হবে না। ২০১৪ সালে ১৫৪ আসনে বিনা ভোটে জয়লাভ করেছেন। ২০১৮ সালের দিনের ভোট রাতে করেছেন। এই ধরনের ভোট আর হতে দেওয়া হবে না।

আরও পড়ুন  সংসদ নির্বাচনের প্রস্তুতি মূল্যায়নে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

বিএনপির এই নেতা বলেন, আজকে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের মাধ্যমে এক দফা দাবি আদায় করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ