ঢাকা, -

আলোচিত সংবাদ

শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত জাফরুল্লাহ চৌধুরী

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টার পর বারডেমের হিমঘর থেকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়।

শহীদ মিনারে নিয়ে আসার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ এই বীর মুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

আরও পড়ুন  গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি আইনের অধ্যাদেশ অনুমোদন

দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ শহীদ মিনারে রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য।

শহীদ মিনারে রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধার কফিনে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হবে।

এরপর মরদেহ নেওয়া হবে সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে বেলা আড়াইটায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

আগামীকাল শুক্রবার সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হবে সাভার গণবিশ্ববিদ্যালয়ে। শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জুমা তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  ঘুষ, দুর্নীতি ও অস্বচ্ছতা বাংলাদেশে বিনিয়োগে প্রধান বাধা: যুক্তরাষ্ট্র

তাকে সমাহিত করা হবে নাকি তার দেহ মেডিকেল কলেজে দান করা হবে, সে বিষয়ে আজ পারিবারিক সিদ্ধান্ত জানানো হবে।

গত মঙ্গলবার রাত সোয়া ১১টায় ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি দীর্ঘদিন থেকে কিডনি ও বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ