ঢাকা, -

আলোচিত সংবাদ

শ্রীলঙ্কাকে ৭০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

শ্রীলঙ্কাকে বাজেট ও কল্যাণ সহায়তায় ৭০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। মার্চে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে হওয়া চুক্তির পর এটাই সবচেয়ে বড় সহায়তা পেল বিদেশি মুদ্রার রিজার্ভ সংকটে জর্জরিত শ্রীলঙ্কা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্ব ব্যাংক শ্রীলঙ্কাকে যে ঋণ দিচ্ছে, তার প্রায় ৫০ কোটি ডলার যাবে বাজেট সহায়তায়, অন্য ২০ কোটি ডলার যাবে সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের কল্যাণে।

আরও পড়ুন  কাল খালেদা জিয়ার খোঁজ নিতে যাচ্ছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

প্রাথমিক অর্থনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামোগত সংস্কার এবং দরিদ্র ও সংবেদনশীলদের সুরক্ষার লক্ষ্যে এ সহায়তা দেওয়া হচ্ছে, বিবৃতিতে বলেছেন শ্রীলঙ্কায় বিশ্ব ব্যাংকের প্রতিনিধি ফারিস হাদাদ-জেরভস।

কাজে লাগলে, এই সংস্কার দেশটিকে সবুজ, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে নিয়ে আসবে, বলেছেন তিনি।

১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর সাত দশকের মধ্যে সবচেয়ে বাজে অর্থনতিক সংকট দেখা শ্রীলঙ্কা বিদেশি মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যাওয়ায় গত বছর প্রথমবার ঋণখেলাপি হিসেবে গণ্য হয়।

আরও পড়ুন  ইরানের ‘মুকুটের মণি’ খারগ দ্বীপে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

এ বছরের মার্চে আইএমএফ  তাদেরকে প্রায় ৩০০ কোটি ডলার ঋণ দিতে রাজি হয়, যার ওপর ভিত্তি করে কলম্বো বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও অন্যান্য বহুপাক্ষিক সংস্থার কাছ থেকে আরও ৪০০ কোটি ডলার সহায়তা প্রত্যাশা করছিল।

দ্বীপদেশটি কয়েকদিনের মধ্যেই তাদের অভ্যন্তরীণ ঋণ পুনর্গঠনে কর্মসূচিও ঘোষণা করতে যাচ্ছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ