- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

সংখ্যালঘুদের ওপর হামলার খবরে ইইউ’র উদ্বেগ

সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয় ও লোকজনের ওপর হামলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশনগুলোর রাষ্ট্রদূতরা।

মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকায় ইইউ দূতাবাস এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ উদ্বেগের কথা জানায়।

পোস্টে বলা হয়েছে, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশনের রাষ্ট্রদূতরা সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয় ও লোকজনের ওপর হামলার খবরে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা চলমান ছাত্র আন্দোলনে যুক্তদের পাশাপাশি অন্যরা সংখ্যালঘুদের সুরক্ষার যে উদ্যোগ নিয়েছে, সেটাকে স্বাগত জানাই।

আরও পড়ুন  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

জরুরিভিত্তিতে সংযত থাকাসহ সব ধরনের ধর্মীয় সহিংসতা এড়াতে ও মৌলিক মানবাধিকার সমুন্নত রাখতে বাংলাদেশিদের আহ্বান জানিয়েছেন ইইউর রাষ্ট্রদূতরা।

এদিকে, ঢাকায় মার্কিন দূতাবাসও বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু এবং ধর্মীয় উপাসনালয়ে হামলার খবরে উদ্বেগ প্রকাশ করেছে।