ঢাকা, -

আলোচিত সংবাদ

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করছেন জামায়াতসহ বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ নেন নবনির্বাচিত ১১-দলীয় জোটের সংসদ সদস্যরা।

এ সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যরাও শপথ নেন।

জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট থেকে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে ও পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন।

আরও পড়ুন  চট্টগ্রাম নগর যুবলীগের কমিটি ঘোষণা, দায়িত্বে সুমন-দিদার

তবে স্বতন্ত্র সংসদ সদস্যরা সংবিধান পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। শুধু এমপি হিসেবে শপথ নিয়েছেন।

এর আগে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরাও সংবিধান পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংবিধান সংশোধনের আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ নেই।

আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে।

আরও পড়ুন  মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সংবিধান মেনে চলছে এবং আগামী দিনেও চলবে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ