ঢাকা, -

আলোচিত সংবাদ

সংসদকে ছোট করতে ‘হিরো আলম’কে প্রার্থী করেছিল বিএনপি: সেতুমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জাতীয় সংসদকে ছোট করার জন্য বিএনপি আশরাফুল আলম ওরফে হিরো আলমকে উপনির্বাচনে প্রার্থী করেছিল বলে অভিযোগ তুলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে আয়োজিত ‘শান্তি সমাবেশে’ বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন।

‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

আরও পড়ুন  এবার শেখ হাসিনাকে ১৯ আন্তর্জাতিক সংস্থার চিঠি

গত ১ ফেব্রুয়ারি বগুড়ায় দুটি আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। এর মধ্যে বগুড়া-৪ আসনে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। নির্বাচনে ফলাফল পাল্টে দেয়ার অভিযোগ করেন হিরো আলম।

এই প্রার্থীকে ‘রাষ্ট্রযন্ত্র’ ব্যবহার করে হারানো হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। এই প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, হায়রে মায়া। হিরো আলমের জন্য এত দরদ উঠলো ফখরুলের, ফখরুল ভেবেছিলেন হিরো আলম জিতে যাবে। হিরো আলম এখন জিরো হয়ে গেছে।

আরও পড়ুন  কুমিল্লাসহ বিভিন্ন স্থানে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা (বিএনপি) তো নির্বাচন চায়নি। হিরো আলমকে বিএনপি দাঁড় করিয়েছে। সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি। অবশেষে ফখরুলের স্বপ্ন ভঙ্গ।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ