ঢাকা, -

আলোচিত সংবাদ

সনদ বাণিজ্যকান্ডে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে স্ত্রীকে গ্রেফতারের পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানকে চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি দিয়ে তাকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

রবিবার (২১ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আনিসুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়।

পাশাপাশি অন্য একটি প্রজ্ঞাপনে এদিন কারিগরি শিক্ষা বোর্ডের আইসিটি পরিচালক প্রফেসর মো. মামুন উল হককে বোর্ডের চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়।

আরও পড়ুন  বাগেরহাট পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা কিশোরী আটক

ডিবি পুলিশের হাতে বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী আটক হওয়ার পর রবিবার চেয়ারম্যানকে ওএসডি করার ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সোমবার (২২ এপ্রিল) এ বিষয়ে আদেশ জারি হতে পারে‌ জানিয়েছেন মন্ত্রী।

এর আগে রবিবার দুপুরে ঢাকা মহানগর ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সনদ বাণিজ্যের ঘটনায় কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন।

আরও পড়ুন  আজ 'দোল পূর্ণিমা'

উল্লেখ্য, শনিবার (২০ এপ্রিল) রাজধানীর উত্তরা থেকে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানের স্ত্রী মোছা. সেহেলা পারভীনকে (৫৪) গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে সনদ বাণিজ্যের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার দেখানো হয়।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ