- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

গাজীপুরের শ্রীপুরে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। সন্তানের অবস্থাও আশঙ্কাজনক।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

নিহত নাসরিন আক্তার (৩৫) গফরগাঁও উপজেলার টাঙাবর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে শ্রীপুরে ভাড়া বাসায় থাকতেন। আহত শিশুর নাম রওজাতুল জান্নাত (১১ মাস)।

আরও পড়ুন  ফটিকছড়িতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জানা গেছে, সকাল থেকেই নাসরিন আক্তার তার শিশুসহ সাতখামাইর আমতলা এলাকায় রেললাইনের পাশে বসা ছিলেন। মোবাইল ফোনে দীর্ঘ সময় কথা বলে কারো সঙ্গে ঝগড়া করেন। সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন সাতখামাইর স্টেশনে আসার পূর্ব মুহূর্তে তিনি শিশুসহ ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মারা যান নাসরীন। আহত শিশুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  আনসার বাহিনীকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়নি, হবেও না: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার ছাইদুর রহমান বলেন, মহুয়া এক্সপ্রেস ট্রেন শ্রীপুর থেকে ময়মনসিংহের দিকে যাওয়ার পর এমন ঘটনা শুনেছি। বিষয়টি আমি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।