ঢাকা, -

আলোচিত সংবাদ

সন্ধ্যায় শপথ, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা বুধবার শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন আজ সন্ধ্যায়।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর নাম প্রকাশ করা হলেও কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সেটি এখনো প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সূত্র থেকে মন্ত্রণালয় বণ্টনের সম্ভাব্য কিছু তথ্য পাওয়া গেছে।

বুধবার (১০ জানুয়ারি) শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের নবনিযুক্ত সদস্যদের সন্ধ্যায় শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। এরপর তারা নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন। এরপর প্রধানমন্ত্রী নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করবেন।

আরও পড়ুন  পাকিস্তানের পাশে ‘বন্ধু’ চীন, ৭০ কোটি ডলার ঋণ সহায়তা

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সে বিষয়টি নিয়ে চলছে জল্পনা-কল্পনার মধ্যেই রাজনৈতিক বিভিন্ন সূত্র বলছে, আগের মন্ত্রিসভার অনেক সদস্য এবারের মন্ত্রিসভায় স্থান পেলেও দফতর বণ্টনে আসছে বড় রকমের পরিবর্তন।

সূত্রগুলো জানাচ্ছে, এবারও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন গাজীপুর-১ আসন থেকে নির্বাচিত আ ক ম মোজাম্মেল হক। ওবায়দুল কাদেরও আগের মন্ত্রণালয় সড়ক পরিবহন ও যোগাযোগের দায়িত্ব পাচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আবুল হাসান মাহমুদ আলী। এছাড়া বর্তমান মন্ত্রিসভায় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ড. হাছান মাহমুদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার কথাও শোনা যাচ্ছে। এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত মোহাম্মদ এ আরাফাত।

আরও পড়ুন  জো বাইডেনের অভ্যর্থনা অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন শেখ হাসিনা

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে নির্বাচিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে নির্বাচিত আনিসুল হক এবারও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।

আসাদুজ্জামান খান কামাল আগের মতোই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বলে জানা গেছে।

বিসিবি সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত নাজমুল হাসানকে দেওয়া হতে পারে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবার শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রিত্ব পেতে পারেন।

আরও পড়ুন  বাংলাদেশে চীনের প্রভাব ঠেকাতে চান ট্রাম্প প্রশাসন

বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ডা. দীপু মনিকে দেওয়া হতে পারে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব।

গোপালগঞ্জ-১ থেকে নির্বাচিত ফারুক খান পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা নসরুল হামিদ বিপু একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। যদিও তার নাম প্রতিমন্ত্রীর তালিকাতেই দেখা যাচ্ছে।

সাবের হোসেন চৌধুরী বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং তাজুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।

টেকনোক্র্যাট কোটায় ডা. সামন্ত লাল সেন পেতে পারেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। আর স্থপতি ইয়াফেস ওসমান থাকতে পারেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ