ঢাকা, -

আলোচিত সংবাদ

সয়াবিন তেলের দাম কমলো লিটারে ১০ টাকা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও সয়াবিন তেলের দাম কমেছে। লিটারে ১০ টাকা কমিয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আগামীকাল বুধবার (১২ জুলাই) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

আরও পড়ুন  রবিবার থেকে ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৫৯ টাকা, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৪৩ টাকা কমিয়ে ৮৭৩ টাকা, খোলা পাম অয়েল লিটারে ৫ টাকা কমিয়ে ১২৮ টাকা এবং বোতলজাত পাম অয়েল ১২ টাকা কমিয়ে ১৪৮ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানিমূল্য কমে যাওয়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা করে ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন  '৯৯৯ এ ফোন করে জানানো যাবে নির্বাচনের অনিয়ম'

এর আগে গত ১১ জুন বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া খোলা সয়াবিন তেল ১৬৭ টাকা লিটার এবং পাম অয়েলের দাম ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ