ঢাকা, -

আলোচিত সংবাদ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবি বিবেচনায় কমিটি গঠন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবি বিবেচনা ও পর্যালোচনার জন্য কমিটি গঠন করেছে সরকার। একজন সাবেক সচিবকে প্রধান করে এই কমিটি করা হয়েছে।

সোমবার (৩০সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ তথ্য জানান।

জনপ্রশাসন সচিব বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার বিষয়ে আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে এই কমিটি করা হয়েছে।

আরও পড়ুন  জনস্বার্থে ধর্মঘট নিষিদ্ধ করতে পারবে সরকার

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন চাকরিপ্রত্যাশীরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরও এ নিয়ে আন্দোলনে নামেন চাকরিপ্রত্যাশীরা। আজ সোমবারও শাহবাগে অবস্থান নিয়েছেন তারা। পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন। সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তবে আন্দোলনরত চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চান। প্রধান উপদেষ্টা ছাড়া অন্য কারো সঙ্গে তারা আলোচনা করতে রাজি নন।

আরও পড়ুন  দুই দিনের ইসরায়েল সফরে মোদি, ভারত-ইসরাইল ঘনিষ্ঠতা

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ