ঢাকা, -

আলোচিত সংবাদ

সরকার ইচ্ছাকৃতভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে: ফখরুল

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার বলছে আমরা বিরোধী দলকে কোনো বাধা দিই না। এটা সম্পূর্ণ ভাঁওতাবাজি। তারা ইচ্ছাকৃতভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে চাচ্ছে।

মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘নারী নেতৃত্ব অগ্রগতি বিষয়ক’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  'ড. ইউনূস'কে নিয়ে ৪০ বিশ্বনেতার খোলা চিঠি

সোমবার রাতে মগবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এটা অত্যন্ত সুপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত, ষড়যন্ত্র ও চক্রান্তমূলক। যারা গণতন্ত্রকে ধ্বংস ধ্বংস করেছে, বিরোধী দলকে যারা দোষারোপ করতে চায় তারা বিভিন্ন এজেন্সি দিয়ে এসব করাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করা হয়েছে। সেই গণতন্ত্রকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। তারা একের পর এক আইন করছে।

আরও পড়ুন  বান্দরবানে সোনালী ব্যাংকের অস্ত্র-টাকা লুট, ম্যানেজারকে অপহরণ

তিনি বলেন, আওয়ামী লীগের একটা চরিত্রগত বৈশিষ্ট্য আছে। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। একনায়কতন্ত্রে বিশ্বাস করে। তারা একাই থাকবে। এ জন্যই তারা সমস্ত দলগুলোকে নিষিদ্ধ করেছিল। যার উদ্দেশ্য ছিল একটিমাত্র দল থাকবে তা হলো বাকশাল।

বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই করছে এমন মন্তব্য করে ফখরুল বলেন, যেদিন থেকে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসে আছে তখন থেকে যত নির্বাচন করেছে সব ভাঁওতাবাজি। কোনো নির্বাচন হয়নি। ২০১৪ সালে তো কোনো ভোটই হয়নি। ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে।

আরও পড়ুন  'দাদাসাহেব ফালকে' পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ