ঢাকা, -

আলোচিত সংবাদ

সরকার প্রার্থী আর দল নয়, ডামি ভোটারও রেখেছে: মঈন খান

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সরকার শুধু ডামি প্রার্থী আর দল নয়, নির্বাচনে ডামি ভোটারও রেখেছে।

শুক্রবার (৪ জানুয়ারি) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে দেশে বিদেশে সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। মিথ্যা ও প্রতারণামূলক ভোটার উপস্থিতি নিশ্চিতে সরকার নানান কূটকৌশল গ্রহণ করেছে।

আরও পড়ুন  জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মঈন খানের অভিযোগ, এক কোটি ভোটারকে প্রশাসনের সঙ্গে যোগসসাজস করে বিভিন্ন ধরনের চাপ দেয়া হচ্ছে। সরকার নিজ দায়িত্বে মরিয়া হয়ে নির্বাচনে প্রতিদিন প্রহসন ও সহিংসতার নতুর মাত্রা যোগ করছে। ভোটার সংখ্যা বাড়িয়ে দেখাতে তাদের সকল অপকৌশল আন্তর্জাতিকভাবেও স্বীকৃত বলেও জানান তিনি।

এ সময় প্রহসনের এই নির্বাচন বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন  কাল সব কারখানা খোলার সিদ্ধান্ত

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ