- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

সাংবাদিক মিথিলা ফারজানাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ

বেসরকারি টেলিভিশন ৭১ এর সংবাদ উপস্থাপিকা মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের বিভাগের পরিচালক/কাউন্সিলর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সরকারের গ্রেড-৫ এর সুবিধাদি প্রাপ্য হবেন।

আরও পড়ুন  প্রথম আলোর ঘটনায় জাতীয় প্রেস ক্লাবের উদ্বেগ

যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।