ঢাকা, -

আলোচিত সংবাদ

সাতকানিয়ায় ইউপি কার্যালয়ে ঢুকে নদভীর শ্যালককে মারধর

চরতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল্লাহ চৌধুরী

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা নেজামুদ্দিন নদভীর শ্যালক ও সাতকানিয়া চরতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল্লাহ চৌধুরীর উপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চরতী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আহত রুহুল্লাহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চরতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল্লাহ্ চৌধুরী ভয়েস অফ এশিয়াকে বলেন, আমি পরিষদে বসে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছিলাম। সে সময় দেলোয়ার ও নাছিরের নেতৃত্বে আমার কার্যালয়ে ঢুকে আমাকে মারধর করে রক্তাক্ত ও জখম করেছে।

তাদের সাথে কোন বিরোধ ছিল না আমার, শুধুমাত্র দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থীর পক্ষে কাজ করায় আমার উপর এই নিয়ে দু’বার হামলা করা হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 'ভুয়া' শিক্ষার্থী আটক

দেলোয়ার আমাকে কখনও কোন ধরনের টাকা দেয় নাই, তারা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে টাকা পাওয়ার বিষয় সাজাচ্ছে। আমি মামলা দায়ের করবো এবং প্রশাসনের কাছে নিরাপত্তা চাইবো।

জানতে চাইলে অভিযুক্ত দেলোয়ার হোসেন ভয়েস অফ এশিয়াকে বলেন, সরকারি ঘর দিবে বলে আমার কাছ থেকে ৪৫ হাজার টাকা নিয়েছিল চেয়ারম্যান রুহুল্লাহ। অনেকদিন ধরে আমাকে ঘর বুঝিয়ে দিবে বলে অনেকদিন ধরে ঘোরাচ্ছে।

ঘর না দেওয়ায় ঘরের জন্য আমার কাছ থেকে নেওয়া টাকা ফেরত চাইতে গেলে তিনি প্রথমে চেয়ার দিয়ে মেরে আমার মাথা ফাটিয়ে দেয় এবং কিল ঘুষি মেরে আমাকে আহত করে।

আরও পড়ুন  নির্বাচন ও গণভোট উপলক্ষে খাগড়াছড়িতে সব ধরনের যান চলাচলে বিধি-নিষেধ

স্থানীয়রা আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। আমি বা আমরা কেউ চেয়ারম্যান রুহুল্লাহর উপর হামলা করি নাই।

জানতে চাইলে সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী ভয়েস অফ এশিয়াকে বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারি চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী দেলোয়ার নামের এক ব্যক্তির কাছ থেকে ঘর দেওয়ার নামে টাকা নেয়।

দেলোয়ার ইউপি কার্যালয়ে রুহুল্লাহ চৌধুরীর কাছে টাকা চাইতে গেলে বাগবিতণ্ডা হলে রুহুল্লাহ চৌধুরী দেলোয়ারকে মারধর করে, মার খেয়ে দেলোয়ার মানুষজনকে খবর দিলে পরবর্তীতে ২০-৩০ জন এসে রুহুল্লাহ চৌধুরীর উপর হামলা করে। এতে রুহুল্লাহ চৌধুরী আহত হয় পরবর্তীতে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আমরা বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা করছি।

আরও পড়ুন  লণ্ডভণ্ড সেন্টমার্টিন, নিহত ২

এবিষয়ে জানতে চাইলে সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ভয়েস অফ এশিয়াকে বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ওসি তদন্ত আতাউল হক চৌধুরীর নেতৃত্বে পুলিশ ফোর্স পাঠানো হয়। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ বা মামলা দায়ের করেনি। তদন্ত পূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ