ঢাকা, -

আলোচিত সংবাদ

সাবেক ডিজিএফআই প্রধানের বাসায় টাকার পাহাড়

সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাইফুল আলম। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করেছে দুদক।

রবিবার (২ মার্চ) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি জানান, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাইফুল আলমের সেনানিবাসের বাসায় অভিযানে ২ কোটি ৪৫ লাখ টাকা জব্দ করেছে দুদক।

আরও পড়ুন  বাংলাদেশের প্রধানমন্ত্রী উন্নয়নের ‘রোল মডেল’: ব্রিটিশ প্রধানমন্ত্রী

গত বছরের ১১ সেপ্টেম্বর মো. সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সেনাবাহিনী। দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিলো।

গত ৪ সেপ্টেম্বর লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেয়া হয়। একইসঙ্গে তাদের সন্তান ও মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

আরও পড়ুন  মরিচের দাম বৃদ্ধি

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ