- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

সাবেক বিমানমন্ত্রী ফারুক খান গ্রেফতার

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান গ্রেফতার হয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) দিনগত রাতে ঢাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‍্যাব তাকে গ্রেফতারের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলার আসামি লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান। তিনি গোপালগঞ্জ-১ আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন  বাংলাদেশ বিনিয়োগ শিল্পায়ন ও রপ্তানির আঞ্চলিক কেন্দ্র হতে যাচ্ছে: প্রধানমন্ত্রী