ঢাকা, -

আলোচিত সংবাদ

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর জামিন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা মামলায় সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলাম তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

হবিগঞ্জ-৪ আসনের সাবেক এ সংসদ সদস্য রাজধানীর নিউমার্কেট এলাকায় হত্যা ও ভাঙচুরের অভিযোগে করা তিনটি মামলায় এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি। গত ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন  চাঁদাবাজির অভিযোগে 'বিএনপি নেতা কিং আলী' গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হবিগঞ্জের মাধবপুরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর, পৌরসভা ও ডাকবাংলোয় হামলার অভিযোগে ১৯ সেপ্টেম্বর করা মামলায় তাকে গ্রেফতার দেখানো (শ্যোন অ্যারেস্ট) হয়।

হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ফাহিমা আক্তার খান জানান, মাধবপুরের মামলায় মাহবুব আলীকে হামলার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশীদ মাহবুব আলীকে শ্যোন অ্যারেস্টের আদেশ দেন।

আরও পড়ুন  পিকআপে গান বাজিয়ে নাচানাচি, বাসের ধাক্কায় নিহত ১

মঙ্গলবার মাহবুব আলীর ছোট ভাই আইনজীবী ফজলে আলী হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে তার জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মাহবুব আলীর জামিন মঞ্জুর করেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ