- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

সাবের হোসেনের বাসায় মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর বাসায় বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সোমবার (৬ নভেম্বর) রাজধানীর পরীবাগে সাবের হোসেন চৌধুরীর বাসায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।

সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী নিয়ে আলোচনা হয়েছে, কোনো পক্ষই খোলাসা করে কিছু বলেনি। ধারণা করা হচ্ছে, বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদান হতে পারে।

আরও পড়ুন  'বাংলাকে মোদীর শাসন থেকে মুক্ত করুন এবং স্বাধীনতা ঘোষণা করুন'

জানা গেছে, দুপুর সোয়া ২টায় সাবের হোসেন চৌধুরীর বাসায় প্রবেশ করেন পিটার হাস। পরে বিকেল সোয়া ৪টার দিকে বেরিয়ে যান তিনি। এসময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি মার্কিন রাষ্ট্রদূত। এছাড়া, সাবের হোসেন চৌধুরীও বাসা থেকে বের হননি।