ঢাকা, -

আলোচিত সংবাদ

সারাদেশে হতে পারে বৃষ্টি, কমবে গরমের তীব্রতা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীতে তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি থাকলেও অনুভূত হচ্ছে ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় এতো গরম অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর আকাশে কিছু মেঘ থাকলেও বেলা বাড়তেই তা কমে যায়। বাড়তে থাকে রোদের তীব্রতা।যারা কাজে বাইরে বের হয়েছিলেন, তাদের পড়তে হয় দুর্ভোগে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে মেঘ বাড়তে পারে। সেই সঙ্গে বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্যান্য বিভাগের কিছু জায়গায়। তবে বাতাসে আর্দ্রতা আরও বেড়ে গরমের তীব্রতা বাড়তে পারে।

আরও পড়ুন  কাল সব কারখানা খোলার সিদ্ধান্ত

আগামী রবিবার থেকে সারাদেশে বৃষ্টি বেড়ে গরমের তীব্রতা কমে আসতে পারে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ