ঢাকা, -

আলোচিত সংবাদ

‘নেপথ্যে কোটি টাকার সিন্ডিকেট’ নিয়ে প্রকাশিত সংবাদে ক্ষোভ প্রকাশ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সার্ভেয়ার মো: আবু ইউসুফ ইফতেখার-কে জড়িয়ে কিছু স্বার্থান্বেষী মহল অনৈতিক সুবিধা না পেয়ে জোটবদ্ধভাবে পারস্পরিক যোগসাজশে ‘নেপথ্যে কোটি টাকার সিন্ডিকেট’ নিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করে আসছে, যা জেলা প্রশাসন কার্যালয়ের এলএ শাখার নিয়মিত কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে এবং এ নিয়ে ক্ষোভ প্রকাশ ও হতাশ সার্ভেয়ার মো: আবু ইউসুফ ইফতেখার।

এসব বিভ্রান্তিমূলক অপপ্রচারে তিনি হতাশ ও ক্ষোভ জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সার্ভেয়ার মো: আবু ইউসুফ ইফতেখার। এটা নিয়মিত বদলি কার্যক্রম জানিয়ে আবু ইউসুফ জানান, আমি অসুস্থ এবং আমার একটা রোগে অস্ত্রোপাচার করতে হবে যা, চট্টগ্রামে ইতোমধ্যে চিকিৎসাধীন আছি। সামগ্রিক বিবেচনায় নতুন বদলিকৃতস্থানে যোগদান করা হয়ে উটেনি। এ বিষয়টাকে ভিন্নখাতে প্রভাবিত করতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত একটা কুচক্রীমহল যা কোনভাবেই কাম্য নয়।

সম্প্রতি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখের এক অফিস আদেশ যার স্মারক নং- ০৫.৪২.২০০০.০০০.০৩১.০২.০০১.২৪.২২৯ জারি করা হয়।

আরও পড়ুন  হাটহাজারীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) গোলাম মুস্তফা মুন্না স্বাক্ষরিত ওই আদেশে এলএ শাখার সার্ভেয়ার মো: আবু ইউসুফ ইফতেখার-সহ একসাথে তিনজনকে বদলি করা হয়।

আদেশের পর অন্য দুই সার্ভেয়ার  নির্দেশমত নিজ নিজ বদলিকৃত কর্মস্থলে যোগদান করলেও লোকবল সংকট এবং প্রশাসনিক কারনে সার্ভেয়ার আবু ইউসুফ ইফতেখার জেলা প্রশাসনের এলএ শাখা থেকে বদলিকৃত নতুন কর্মস্থলে যোগদান করিতে পারেন নাই।

জানা যায়, এ বিষয়টি চট্টগ্রাম জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা অবগত আছেন।

এ নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল সার্ভেয়ার আবু ইউসুফ ইফতেখার-কে নিয়ে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক সংবাদ উদ্দেশ্যপ্রনোদিতভাবে প্রচার করে আসছে, যা হলুদ সাংবাদিকতার পরিচয় দেয় এবং  মূলধারার গণমাধ্যমকে প্রশ্নবিদ্ধ করে। বদলির পর বর্তমান কর্মস্থলে অবস্থান কিংবা নতুন বদলিকৃত স্থানে যোগদান না করা সবকিছুই জেলা প্রশাসনের আভ্যন্তরিন বিষয় বলে জানান সার্ভেয়ার আবু ইউসুফ ইফতেখার। এ নিয়ে সংবাদ প্রচার জনমনে বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছুই নয় এবং অসৎ উদ্দেশ্যে সার্ভেয়ার আবু ইউসুফ ইফতেখারের মানহানি করার সমিল।

আরও পড়ুন  সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু

জেলা প্রশাসন সূত্রে জানা যায়,  এ বদলির আদেশ নিয়মিত কার্যক্রমের একটি অংশ। একসাথে তিনজনকে বদলির আদেশ জারি করা হয়। দুইজন নতুন কর্মস্থলে যোগদান করলেও মো: আবু ইউসুফ ইফতেখার লোকবল সংকটের কারনে নতুন বদলিকৃত স্থানে যোগদান করিতে পরেন নাই যা জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তার অবগত আছেন এবং এ নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর কোন কারণ দেখছেন না।

নাম প্রকাশ না করার শর্তে এল শাখার এক কর্মকর্তা জানান, এ সমস্ত সংবাদ যারা প্রচার করছেন তারা এটা উদ্দেশ্যপ্রনোদিত হয়ে করছেন। কে যাবে কে থাকবে এটা প্রশাসনের কর্তাব্যক্তিরাই সিদ্ধান্ত দিবেন। একসাথে তিনজনকে এলএ শাখা থেকে বদলির আদেশ দৈনন্দিন কর্মপন্থা স্থবির হওয়ার সম্ভাবনা থেকে সিনিয়র সার্ভেয়ার হিসেবে আবু ইউসুফ নতুন বদলিকৃত স্থানে যোগদান করতে পারেননি। তাছাড়া সার্ভেয়ার আবু ইউসুফ ইফতেখার এলএ শাখায় যোগদান করেছেন বছর পেরোয়নি। যারা এসব করছেন তারা নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতেই বদলির বিষয়ে অপপ্রচার করছেন।

আরও পড়ুন  চট্টগ্রামে ট্রাফিক পুলিশের নতুন বক্স উদ্বোধন

এব বিষয়ে সার্ভেয়ার মে: আবু ইউসুফ ইফতেখার জানান, বদলির আদেশ জারি করা হয়েছে কিন্তু অফিস যদি নতুন বদলিকৃত স্থানে যোগদান করিতে ছাড়পত্র না দেয় তাহলে আমি যেতে পারিনা। আমার উর্ধতন কর্মকর্তারা এ বিষয়ে অবগত আছেন এবং জানেন। এটাকে নিয়ে কিছু কতিপয় দুষ্ট প্রকৃতির লোক ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। যারা বিভিন্নভাবে আমাকে অনৈতিক সুবিধা নেওয়ার প্রস্তাব দিয়েছেন তারাই মুলত এসব কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন।

আমি নীতির প্রশ্নে অটল এবং  আমার উর্ধতন কর্মকর্তারা যে সিদ্ধান্ত নেবেন সেটা মেনে নিতে সর্বদা প্রস্তুত।

উল্লেখ্য, সার্ভেয়ার মো: আবু ইউসুফ ইফতেখার সহকারী কমিশনার (ভূমি) কাট্টলী কার্যালয় থেকে গত ৫ অক্টোবর  ২০২৫ তারিখে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের (এলএ) শাখায় যোগদান করেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ