- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

সিএমপি’র মাসিক সভায় পুরস্কৃত হলেন ট্রাফিক-উত্তর বিভাগের ডিসি জয়নুল

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ট্রাফিক ব্যবস্থাপনার পরিবর্তন সাধন করায় ট্রাফিক-উত্তর বিভাগকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।

সোমবার (১৫ মে ) বেলা ১২টায় নগরীর দামপাড়াস্থ পুলিশ লাইন্সের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।

অপরাধ সভায় সিএমপি কমিশনার তাঁর বক্তব্যে গত এপ্রিল-২০২৩ মাসে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, পবিত্র রমজান মাসে ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু ও স্বাভাবিক থাকায় সিএমপি’র সকল পুলিশ সদস্যসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সকল ইউনিট এবং ট্রাফিক বিভাগকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন  কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বিশেষ করে রমজানে মার্কেট কেন্দ্রিক ও মোড় কেন্দ্রিক রোড ডিভাইডার ব্লক দিয়ে ল্যাপ্ট লেইন তৈরি করে যান চলাচল স্বাভাবিকসহ যানজট সহনীয় পর্যায়ে রেখে নগরবাসীকে স্বস্তিতে রাখায় ট্রাফিক উত্তরের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জয়নুল আবেদীন ও উদ্ভাবনী কাজের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার পরিবর্তন সাধন করায় ট্রাফিক-উত্তর বিভাগকে বিশেষভাবে পুরস্কৃত করেন সিএমপি কমিশনার।

সভায় অপরাধ দমন ও যানজট নিয়ন্ত্রণে পুলিশ সদস্যসহ সম্মানিত নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

আরও পড়ুন  অচল চট্টগ্রাম বন্দর, লাগাতার কর্মবিরতি শুরু

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ ও অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।