ঢাকা, -

আলোচিত সংবাদ

সিরিয়া ইস্যুতে জরুরি বৈঠকে বসছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া।

জাতিসংঘে রুশ প্রতিনিধি জানিয়েছেন, সোমবার ( ৯ ডিসেম্বর) বৈঠকটি হওয়ার কথা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জাতিসংঘে রাশিয়ার প্রথম ডেপুটি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন যে, তিনি আশা করছেন বৈঠকটি সোমবার অনুষ্ঠিত হতে পারে।

আরও পড়ুন  বিশ্ব গণমাধ্যমে হাসিনা-বাইডেনের সেলফি প্রতিবেদন

ফরাসি সংবাদ সংস্থা এএফপি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে সেদিন বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

দিমিত্রি পলিয়ানস্কি আরও বলেন, রাশিয়া ও বাকি মধ্যপ্রাচ্যের জন্য সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের ‘গভীরতা ও ফলাফল’ কী হতে পারে, সেটা এখনো স্পষ্ট নয়।

দিমিত্রি পলিয়ানস্কি বিশেষভাবে উল্লেখ করেন, গোলান মালভূমিতে জাতিসংঘের টহলযুক্ত নিরস্ত্রীকরণ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাময়িক দখল করে নেওয়া এলাকার চারপাশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা প্রয়োজন।

আরও পড়ুন  ভারতে আবারও বাড়ছে করোনা, ১দিনে ৫ জনের মৃত্যু

বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে রবিবার বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে। এর মধ্য দিয়ে দেশটিতে তার দুই যুগের শাসনের অবসান ঘটে। বাবা হাফিজ আল-আসাদ ও ছেলে বাশার আল-আসাদ মিলে একটানা ৫৩ বছর সিরিয়া শাসন করেছেন।

সিরিয়া থেকে ব্যক্তিগত উড়োজাহাজে করে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল-আসাদ।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ