- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

সীতাকুণ্ডের বায়েজিদ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় সলিমপুর বাংলাবাজার-বায়েজিদ লিংক রোডে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল ৭টার দিকে সলিমপুর ইউনিয়নের বায়জিদ লিংক রোডের বেঙ্গল ব্রিক্সের সামনেই এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মনির চৌধুরী (৩৯) ও জিয়াউর রহমান (৪০)। তবে জিয়াউর রহমানের বাড়ির ঠিকানা জানা যায়নি। এই ঘটনায় আহত হয়েছেন শহীদ নামে আরও একজন।

আরও পড়ুন  চট্টগ্রামের পথে বিএনপিকে নামতে দেওয়া হবে না: আ জ ম নাছির

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সলিমপুর ইউনিয়নের বায়েজিদ লিংক রোডে কাভার্ডভ্যান সিএনজিকে ধাক্কা দেয়। এতে তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনির চৌধুরী ও জিয়াউর রহমানকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন শহীদ নামের আহত ব্যক্তি। নিহতদের লাশ চমেক হাসপাতাল মর্গে রয়েছে।

আরও পড়ুন  দিল্লির বেবি কেয়ার সেন্টারে আগুন, ৭ শিশুর মৃত্যু

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা বলেন, সকাল সাতটার দিকে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হলে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।