- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনায় প্রতিবাদ মিছিল করবে জামায়াতে ইসলামী

সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কুরআন মাজিদে অগ্নিসংযোগের ঘটনায় আগামী ৭ জুলাই সারাবিশ্ব এই অন্যায়ের প্রতিবাদ জানাবে।

শুক্রবার (৭ জুলাই) বাংলাদেশের মুসলমানগণও বাদ জুমা দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করবে।

এই প্রতিবাদ মিছিলে ব্যাপকভাবে অংশগ্রহণ করে শান্তিপূর্ণভাবে সফল করে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংগঠনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন  'আমরা ভারতেরও দালাল নই, আ. লীগেরও দালাল নই': রাণা দাশগুপ্ত

এক বিবৃতিতে তিনি বলেন, মহাগ্রন্থ আল কুরআন বিশ্ব মানবতার মুক্তির দিশারী। কুরআন মাজিদ সার্বজনীন ও বিশ্বজনীন। কুরআন মাজিদ সমগ্র মানবজাতির জন্য পথ প্রদর্শক। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই এই মহাগ্রন্থের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে। সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনা বিশ্বের কোটি কোটি মুসলমানকে মর্মাহত করেছে। এই অন্যায় ঘটনার প্রতিবাদ জানানো সকল ধর্মপ্রাণ মুসলমানের ঈমানি দায়িত্ব। বাংলাদেশের মানুষ যাতে এই প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণভাবে করতে পারে সে জন্য আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন  ‘আমরা বিএনপি পরিবার’ নামে নতুন সেল গঠন করলো বিএনপি

উল্লেখ্য, গত বুধবার (২৮ জুন) সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কুরআন মাজিদ পোড়ানোর মতো ন্যক্কারজনক ঘটনা ঘটে।