ঢাকা, -

আলোচিত সংবাদ

সুন্দরবনে আগুন

প্রতীকী ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পূর্ব সুন্দরবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া ও গুলশাখালীর মাঝামাঝি এলাকায় এই আগুনের ঘটনা ঘটে।

আগুনের ঘটনায় বনরক্ষীদের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে পুড়ে গেছে কয়েক কিলোমিটার বনাঞ্চল।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা (এসও) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। বনের ভিতর মধু সংগ্রহে মৌওয়ালের আগুনে এই আগুনের সূত্রপাত বলেও জানান তিনি।

আরও পড়ুন  ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

বনকর্মকর্তা আনিসুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ বনবিভাগের চারটি ফাঁড়ির বনরক্ষীরা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এছাড়া পূর্ব সুন্দরবনের বন কর্মকর্তারা সেখানে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণে তদারকির কাজ করছেন।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবু তাহের মিয়া জানান, আমুরবুনিয়া ফাঁড়ির কাছেই আগুন লেগেছে। বেশ বড় এলাকা। অন্তত দুই কিলোমিটার জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। সবাই নিয়ন্ত্রণের চেষ্টা করছে। যেভাবে আগুন ছড়িয়েছে সেটি নিয়ন্ত্রণে আনা কঠিনই হবে।

আরও পড়ুন  মিরসরাইয়ে সড়কের পাশে পড়েছিল অজ্ঞাতনামা নারীর মরদেহ

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, আগুনের খবর পেয়ে এরই মধ্যে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

এদিকে আগুনের এই ঘটনায় বনের পশু এবং কি পরিমাণ বনাঞ্চল পুড়ে গেছে, তা আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। এ ঘটনায় তদন্ত কমিটি করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন  কর্মদক্ষতা মূল্যায়নে পুরস্কৃত হলেন ট্রাফিক উত্তর বিভাগের ১০ পুলিশ সদস্য

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ