- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

সুপ্রিম কোর্টের বাংলা ওয়েবসাইটের উদ্বোধন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট একটি তথ্যবহুল, জনমুখী ও জনবান্ধব ওয়েব পোর্টাল।

দেশের আপামর জনসাধারণ, বিচারপ্রার্থী, আইনজীবী, আইনের শিক্ষার্থী ও গবেষকসহ দেশ ও দেশের বাইরের যে কোনো ব্যক্তি এই ওয়েবসাইট থেকে সুপ্রিম কোর্টের মামলা-সংক্রান্ত ও অন্যান্য তথ্য পেয়ে থাকেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১০ মিনিটে প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের বাংলা সংস্করণের উদ্বোধন করেন।

আরও পড়ুন  হাটহাজারীর সাব-রেজিস্ট্রার কারাগারে

মহান ভাষার মাসের শুরুতেই মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।

এখন থেকে একজন ব্যবহারকারী সুপ্রিম কোর্টের ওয়েবসাইটটি তার সুবিধামতো বাংলা ও ইংরেজি উভয় সংস্করণে দেখতে পারবেন।