ঢাকা, -

আলোচিত সংবাদ

সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনাধীন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনই রাজধানী ঢাকায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী মায়ের অসুস্থতার কারণে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছুতে পারেননি। দেরি হওয়ায় তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি দায়িত্বরতরা। এসময় ওই ছাত্রী পরীক্ষাকেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ওই ছাত্রীর পরীক্ষাকেন্দ্র ছিল রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ। কিন্তু মায়ের মেজর স্ট্রোকের কারণে কেন্দ্রে পৌঁছাতে তার দেড় ঘণ্টা দেরি হয়। শেষ পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ মেলেনি তার। পরীক্ষাকেন্দ্রের গেটের বাইরে দীর্ঘসময় অপেক্ষায় থেকে ফিরে যান ওই পরীক্ষার্থী

আরও পড়ুন  বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে ভারত

সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যা উর্ধতন কর্তৃপক্ষের নজরে এসেছে।

এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এ দুঃসময়ে আমরাও সমব্যথী। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

আরও পড়ুন  ক্ষমতা হস্তান্তরের কথা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এদিকে বৃহস্পতিবার দুপুরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে তাকে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখা যায়। কিন্তু কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও অন্য দায়িত্বরতরা জানান, নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই। এ নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ জানান অনেকে। অনেকে সমালোচনাও করেন।

ওই পরীক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, মেয়েটির বাবা নেই। সকালে তার মা মেজর স্ট্রোক করেন। পরিবারে অন্য কেউ না থাকায় মেয়েটি তার মাকে নিয়ে হাসপাতালে ছুটে যান। পরে হাসপাতাল থেকে পরীক্ষাকেন্দ্রে যেতে তার অনেকটা দেরি হয়ে যায়।

আরও পড়ুন  সাংবাদিক নাদিম হত্যাকান্ডের মুলহোতা বাবু চেয়ারম্যান গ্রেফতার

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ