ঢাকা, -

আলোচিত সংবাদ

সেনাসদরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ছবি- আইএসপিআর

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সেনাবাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা সেনাসদরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে স্বাগত জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, পরির্দশনকালে প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে ব্রিফ করা হয়। এ সময় প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত মূল্যবান দিকনির্দেশনাসমূহ সম্মিলিতভাবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের প্রতিটি ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালনে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।

আরও পড়ুন  নুরাল পাগলের দরবারে পু‌লি‌শের ওপর হামলার মামলায় আসামি ৩৫০০

এসময় উপস্থিত ছিলেন- পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারি লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান, পিএসও এএফডি, সামরিক ও অসামরিক উর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ মহাপরিদর্শক এবং গোয়েন্দা সংস্থাসমূহ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, র‌্যাব এর মহাপরিচালকগণ ও সেনাসদরের কর্মকর্তাগণ।

আরও পড়ুন  বিএনপি নেতার তদারকিতে ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিল এস আলম গ্রুপ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ