ঢাকা, -

আলোচিত সংবাদ

সৈয়দপুর বিমানবন্দরে অর্ধকোটি টাকাসহ জেলা জামায়াতের আমির আটক

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জাতীয় নির্বাচনের একদিন আগে সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

নীলফামারী জেলার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, এই অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন  বান্দরবানে ৫৯টি দোকান আগুনে পুড়ে ছাই

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান সৈয়দপুর বিমানবন্দরে নামলে পুলিশ তাকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে বিপুল টাকা জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত ৫০ লাখ টাকা গণনা করা হয়েছে, বাকি টাকা গণনা করা হচ্ছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ