- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী আর নেই

মাইজভাণ্ডার দরবার শরীফের গোলামুর রহমান মাইজভান্ডারীর নাতি এবং সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর বড় ছেলে সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১০টায় থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মিশকাতুন নুর মাইজভান্ডারী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আরও পড়ুন  বারুণী স্নানে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

তিনি বলেন, ‌রবিবার সকাল ১০টা ৫ মিনিটের দিকে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী মারা গেছেন। জানাজা ও দাফনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে।